Wednesday, August 12, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কিউবায় দ্বিতীয় মেয়াদে জয়ী দিয়াজ-ক্যানেল

কিউবায় দ্বিতীয় মেয়াদে জয়ী দিয়াজ-ক্যানেল

কিউবায় দ্বিতীয় মেয়াদে জয়ী দিয়াজ-ক্যানেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২১ এপ্রিল: কিউবার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন মিগুয়েল দিয়াজ-ক্যানেল। এর পরপরই তিনি সরকারের অদক্ষতার বিষয়গুলো খুঁজে বের করে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বুধবার পার্লামেন্ট নির্বাচনে পাঁচ বছরের জন্য আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। অবশ্য তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৬২ আইনপ্রণেতার মধ্যে ৪৫৯ জন তাঁর পক্ষে ভোট দেন। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট দেশের পণ্য ও সেবা সরবরাহ বাড়াতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে অদক্ষতা সমস্যার সমাধান করতে আহ্বান জানান।তিনি আমলাতন্ত্র ও দুর্নীতির সমালোচনা করে বলেন, কঠিন সময়ে দেশের হাল ধরেছেন তিনি। কিউবায় ছয় দশক ধরে চলা কাস্ত্রো যুগের অবসানের পর প্রথম বেসামরিক নেতা হিসেবে ২০১৮ সালে ক্ষমতায় আসেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha