স্যন্দন ডিজিটাল ডেস্ক,
আগরতলা। ১ আগস্ট : সুশাসন জামানায় দুঃশাসনের রাজত্ব হয়ে উঠেছে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজিত পল্লী এলাকা। প্রাক্তন বিধায়ক রেবতী দাসকে বাবার পরিচয় দিয়ে ঘর জামাই বিজেপি
নেতা কাজল দাস সহ তার সাঙ্গোপাঙ্গরা
জমির দালালি থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কার্যকলাপে নেমেছেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যোগেন্দ্র নগর অজিত পল্লী এলাকার বিজেপি -র এই আইটি
নেতাকে পদ থেকে সরানোর
দাবি করলেন। অভিযোগ দীর্ঘদিন ধরে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে এলাকার বিজেপি নেতা কাজল দাস। তার কারণে অতিষ্ঠ এলাকার মানুষ।
সকাল থেকে রাত পর্যন্ত কাজল দাস তার সাঙ্গোপাঙ্গ শংকর দাস, গৌতম মালাকার, দিলীপ মালাকার, হারাধন, যোগেশ এবং সুভাষ নামে কয়েকজন দুর্বৃত্তকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে মানুষের জমিতে থাবা বসানোর চক্রান্ত করেন। কেউ জমি বিক্রি করলে বা ক্রয় করলে তার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয় যেসব জমির মালিকানা নেই সেসব জমিকে বাঁকা পথে বৈধ করে জমির মালিক হয়ে যাচ্ছেন তারা।
পরবর্তী
সময়ে সেই জমি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে চলেছেন কাজল গ্রুপের মাফিয়ারা। তারা মানুষের ঘুম কেড়ে নিয়েছে। এলাকাবাসী তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। শাসক দলের মিছিল মিটিং হলে যদি কেউ না যায় তাহলে
তাদের সিপিআইএম বলে চিহ্নিত করা হচ্ছে। এলাকার প্রাক্তন বিধায়ক রেবতী দাসের সঙ্গে বড় করে পোস্টার ঝুলিয়ে কাজল দাস তার বাবার পরিচয় দিয়ে চলেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। কেউ প্রতিবাদ করলে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এলাকার কিছু মানুষ নিরুপায় হয়ে রাতের বেলা বাড়িতে থাকতে পারেন না এই মাফিয়াদের
যন্ত্রণায়। শাসক দলকে প্রতিদিন এভাবেই বদনাম করে চলেছে অভিযুক্তরা। তাদের অবিলম্বে দল থেকে বহিষ্কার
করে আইনত কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকাবাসীর আরো বক্তব্য শাসক দল তাদের এলাকায়
দায়িত্ব দিয়েছে বিভিন্ন জনসেবা মূলক কাজকর্ম করার জন্য। কিন্তু তারা এতটা ভয়ংকর হয়ে গেছে যে এলাকাবাসীর জন্য
পথের কাঁটা হয়ে উঠেছে বলে দাবি করলেন এলাকার প্রবীন নাগরিকরা। এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ
করে কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান