স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ আগস্ট :শনিবার রাজধানীর এগিয়ে চলো সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ক্লাব সংস্কৃতি আগেও দেখা গেছে। আগে ক্লাব গুলি নিজেদের ক্লাব এলাকা দখল নিয়ে লড়াই করতো। অস্ত্রের ঝলকানিও দেখা গেছে। এই গুলি বর্তমানে ইতিহাস হয়ে গেছে।
আগে মহিলা বা মেয়েরা ক্লাবে আসার পরিস্থিতি ছিল না। সেই সময় ক্লাবকে ব্যবহার করে অর্থ উপার্জন করা হতো। দুর্গা পূজা আসলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যেত। জেন-জি-রা এই পরিস্থিতি দেখে নি। বর্তমানে ক্লাব সংস্কৃতির অনেক পরিবর্তন হয়েছে। আগের পরিস্থিতি থেকে ক্লাব গুলি অনেকটা বেরিয়ে এসেছে। এখনো নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ক্লাবে আসতে চায় না। এইটা একটা চিন্তার বিষয়। ক্লাব এমন একটা জায়গা যেখানে রাজনীতি থাকে না। সকল দলের, সকল ধর্মের লোক ক্লাবে আসতে পাড়ে।
নিজেদের
মনের কথা বলতে পাড়ে। বর্তমানে মহিলারা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে। এইটা একটা ভালো দিক। মুখ্যমন্ত্রী আরও বলেন মহিলারা কোন কথা বললে তার গুরুত্ব অনেক বেশি। মহিলারা বর্তমানে সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। যতবেশি মহিলা ক্লাব গুলির সাথে যুক্ত হবে, তত বেশি ক্লাব
গুলির উন্নতি হবে। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্ত মানুষকে অনেক কিছু শিখায়। রক্তের কোন জাতপাত ধর্ম নেই। প্রকৃতি মানুষকে শিখিয়েছে এক জনকে ছাড়া
আরেক জন বাঁচতে পারবে
না। মানব ধর্মের উপর আর কোন ধর্ম
হতে পাড়ে না। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা
রক্তদান শিবির ঘুরে দেখেন। এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান