স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৪ জুলাই :রাজ্যের
প্রাণী সম্পদ
বিকাশ দপ্তরের
উদ্যোগে শুক্রবার
এক অনুষ্ঠানের
আয়োজন করা
হয় আগরতলা
প্রজ্ঞা ভবনে।
মূলত, প্রানীর
স্বাস্থ্য পরিষেবার
মান কিভাবে
আধুনিক ও
শক্তিশালী করা
যায় সেই
লক্ষ্য নিয়ে
এই অনুষ্ঠানের
আয়োজন করা
হয়েছে। অনুষ্ঠানের
উপস্থিত ছিলেন
দপ্তরের মন্ত্রী
সুধাংশু দাস।
মন্ত্রীর হাত
ধরে ৫০
টি ব্লক-স্তরের 'মিনি
মোবাইল ভেটেরিনারি
ইউনিট'-এর
শুভ হয়
এদিন।
অনুষ্ঠানে এছাড়াও
উপস্থিত ছিলেন
পশ্চিম ত্রিপুরা
জেলা পরিষদের
সভাধিপতি বিশ্বজিৎ
শীল সহ
দপ্তরের আধিকারিকরা।
মন্ত্রী সংবাদ
মাধ্যমের মুখোমুখি
হয়ে বলেন,
রাজ্যের প্রানি
পালকদের দোরগোড়ায়
আধুনিক ও
সহজলভ্য পরিষেবা
পৌঁছে দেওয়ার
জন্য অঙ্গীকারবদ্ধ
সরকার। প্রানি
পালকরা কিভাবে
আগামী দিন
এই পেশায়
আরো বেশি
এগিয়ে যেতে
পারে এবং
প্রানীর মৃত্যুর
হার কিভাবে
হ্রাস করা
যায় সে
উদ্দেশ্য নিয়ে
আজকের এই
কর্মসূচি আয়োজন
করা হয়েছে
বলেও জানিয়েছেন
তিনি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!