Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য বিপজ্জনক অবস্থায় রয়েছে ঝুলন্ত সেতু

বিপজ্জনক অবস্থায় রয়েছে ঝুলন্ত সেতু

বিপজ্জনক অবস্থায় রয়েছে ঝুলন্ত সেতু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুলাই :প্রায় তিন বছর ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে সোনামুড়া মধুবন এলাকার ঝুলন্ত সেতু। সংস্কারের অভাবে সেতুটি ভগ্ন অবস্থায় পড়ে আছে। প্রতিদিন ঝুঁকি নিয়েই শতশত মানুষকে এই সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে। বরনারায়ন, গরুরবান্দ বেজিমারা গ্রামের বাসিন্দারা বিভিন্ন প্রয়োজনে সোনামুড়া আসেন এই সেতু দিয়েই। সেতুর উপর দিয়েই রয়েছে সোনামুড়া ডিগ্রি কলেজে যাওয়ার একমাত্র রাস্তা।

 তাই কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতুর উপর ভরসা করে যাতায়াত করছে। সবচেয়ে বড় সমস্যা হল দায়িত্ব নিয়ে টানাপোড়েন। কাঁঠালিয়া ব্লক প্রশাসন বলছে এটি নগর পঞ্চায়েতের আওতায়, আবার সোনামুড়া নগর পঞ্চায়েত বলছে এটি ব্লকের দায়িত্ব। এই ঠেলাঠেলির মাঝেই নীরব প্রশাসন। এলাকাবাসী বরনারায়ন গ্রামের রমেশ দেবনাথ বলেন, এই সেতু ভেঙে পড়ে যে কোন সময় বড়সড় ঘটনা ঘটতে পারে। তখন এর দায়ভার কে নেবে প্রশ্ন তুলে তারা। বিভিন্ন সময় অসুস্থ রোগী নিয়ে যেতে হয়। বহু বার ব্লকে, পঞ্চায়েতে এবং জনপ্রতিনিধিদের অবগত করেও কাজের কাজ না হওয়ায় সংবাদ মাধ্যমের দারস্থ হয়েছেন।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

    এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান