Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : ভয়াবহ দুর্ঘটনা সংগঠিত হলো গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের। ঘটনার বিবরনের জানা যায়, বৃহস্পতিবার সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন।

জানা যায় বিশালগড় থেকে TR 01 AC 0502 নম্বরের একটি মারুতি গাড়ি দ্রুতগতিতে গিয়ে TR 03G1642 নম্বরের পণ্যবাহী গাড়ির মধ্যে সজোরে ধাক্কা দেয়। এদিকে মারুতি গাড়িতে পেছনে থাকা আরও একটি গাড়ি ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় পড়ে এই গাড়িটিও। দুর্ঘটনায় আহত হয় কয়েকজন। দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha