Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ছাত্রীদের সঙ্গে অশ্রাব্য আচরণের কারণে গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীদের সঙ্গে অশ্রাব্য আচরণের কারণে গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীদের সঙ্গে অশ্রাব্য আচরণের কারণে গ্রেপ্তার শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : সু্শাসন জামানায় ছাত্রীদের সঙ্গে অশ্রাব্য আচরণের অভিযোগ উঠল একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শ্রীনগর থানার অন্তর্গত গাবদ্দি এলাকার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষক প্রশান্ত বাবুর বিরুদ্ধে। শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকেও ওই শিক্ষকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় শ্রীনগর থানায় কেস নম্বর ২৭/২০২৬- ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৫()(i)(ii) এবং POCSO Act, 2012-এর ১২ নম্বর ধারা-তে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষক প্রশান্ত আজ আদালতে পেশ করা হয়।

 তার বাড়ি দিল্লিতে। ঘটনাটি ঘিরে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে বিদ্যালয় সূত্রে খবর, ষষ্ঠ সপ্তম শ্রেণীর তিনজন ছাত্রীর সঙ্গে অশ্রাব্য আচরণ করার অভিযোগ এই শিক্ষক মশাইয়ের বিরুদ্ধে। তিন ছাত্রী প্রথম অবস্থায় অভিভাবকদের অবগত করেছিলেন। তারা পরবর্তী সময়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অবগত করেন। তারপর অভিযুক্ত শিক্ষককে দেখে অন্যান্য শিক্ষকরা জিজ্ঞাসাবাদ করতেই কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পাওয়া যায়। তখন তারা থানায় মামলা দায়ের করতে বাধ্য হন। থানায় মামলা দায়ের হওয়ার পর বুধবার বিদ্যালয় থেকে শিক্ষক মশাইকে গ্রেফতার করে পুলিশ। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha