স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজধানীর অভয়নগরস্থিত বালিকা চাইল্ড হোম পরিদর্শনে যান। বালিকা চাইল্ড হোম পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী কথা বলেন চাইল্ড হোমের শিশু ও কিশোরীদের সাথে। তারপর এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে একমাস ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্জলন করা হবে। উৎসবের আকারে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে। এইদিন সন্ধ্যায় প্রায় ৬ লক্ষ বাড়িতে প্রদীপ প্রজ্জলন করা হবে। বিগত ২৫ বছর ধরে দেশের সেবা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনটিকে সেবা দিবস হিসাবে পালন করার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। তিনি নিজে এইদিন অভয়নগরস্থিত বালিকা চাইল্ড হোম পরিদর্শন করেছেন। ত্রিপুরা রাজ্যে অনেক গুলি হোম রয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দ্বারা হোম গুলি পরিচালিত হয়। এই হোম থেকে শিশুদের অনেকে দত্তক নিয়ে থাকে। এই হোম থেকে পড়ালেখা করে অনেকে সরকারি চাকুরিও করছে। অভয়নগর স্থিত বালিকা চাইল্ড হোম পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী এইদিন হোমের শিশু ও কিশোরীদের সাথে বসে খাবার খান। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান