Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য চিকিৎসক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

চিকিৎসক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

চিকিৎসক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ফটিকরায় হাসপাতাল থেকে ডাঃ মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে হাসপাতালের সম্মুখে ফটিকরায় - কুমারঘাট সড়ক অবরোধ করল এলাকাবাসী। শনিবার সকাল থেকে চলে সড়ক অবরোধ। তাদের অভিযোগ কুমারঘাট হাসপাতাল থেকে যখনই কোন ভালো চিকিৎসক ফটিকরায় হাসপাতালে যাওয়া হয়, তখনই আচমকা বদলি করে নিয়ে যান স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক মৃন্ময় চাকমা গত তিন চার মাস আগে বদলি হয়ে ফটিক রায়ের দায়িত্ব পালন করতে এসেছিলেন।

আজ সকাল বেলা তারা জানতে পেরেছেন তাকে বদলি করে দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে ফটিকরায় বাসীর চিকিৎসা পরিষেবায় ব্যাপক সমস্যা হয়। এবং কুমারঘাট হাসপাতালে গিয়ে সব সময় পরিষেবা নিতে পারেন না এলাকাবাসী। কারণ এতদূর গিয়ে গাড়ি ভাড়া বহন করা সম্ভব হয় না তাদের পক্ষে। তাই সড়ক অবরোধ করে দাবি জানানো হয় অবিলম্বে কর্তব্যরত চিকিৎসককে বদলি না করে যেন হাসপাতালে রাখা হয়। এদিকে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে আশ্বস্ত করে অবরোধ প্রত্যাহার করায়। তবে এলাকাবাসীর মধ্যে ভালো চিকিৎসকের দাবি দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে মৃন্ময় চাকমাকে পেয়ে তারা ভেবেছিলেন তাদের দাবি পূরণ হয়েছে। কিন্তু আবার চিকিৎসক বদলিতে সমস্যায় পড়েছেন তারা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha