স্যন্দন ডিজিটাল ডেস্ক,
আগরতলা। ১ আগস্ট : শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠক করল টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বিদ্যুৎ মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়ে তারা শুভেচ্ছা জানালেন। এ বিষয়ে জানা
যায়, বকেয়া বিল পরিশোধের দাবিতে কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।
পরে বিদ্যুৎমন্ত্রীর আহ্বানে তারা সেই কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার পথে আসে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রতিনিধি দলকে আলোচনার জন্য সময় দেন বিদ্যুৎ নিগমের মন্ত্রী। বৈঠকে কন্ট্রাক্টরদের দীর্ঘদিনের বকেয়া প্রায় ৩০ কোটি টাকা
দ্রুত পরিশোধের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন
দাস জানান, বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ তাদের আশ্বস্ত করেছেন আগামী ১৫ আগস্টের মধ্যেই
বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বৈঠকের পরপরই তিনি বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রীর এই আশ্বাসে সন্তোষ
প্রকাশ করেছে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান