স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৬ অক্টোবর : এক ব্যক্তি প্রাকৃতিক কাজ করতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে থাবা বসালো চোর। জানা গেছে, সোমবার রাতে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় তপন পালের দুই ছেলে ঘরে ঘুমিয়ে ছিল, তখন হঠাৎ এক ছেলে প্রাকৃতিক কাজ করার জন্য বাইরে বের হয়।
সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরে প্রবেশ করে দুটি মোবাইল এবং ১১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তপন পালের ছেলে ঘরে ঢুকে দেখতে পান অপর দিকে ঘরের একটি দরজা খোলা অবস্থায় রয়েছে। তাতে দেখতে পান ঘরে মোবাইল এবং ১১ হাজার টাকা উধাও। জানা গেছে পাশে রয়েছে স্কুলের মাঠ, এই মাঠে গভীর রাতে নানা স্থান থেকে যুবক এসে নেশার করিডর গড়ে তুলেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশের উদ্দেশ্যে দাবি করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান