স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৮ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনের
জন্য রাজ্যে
যখন কড়া
নজরদারি চলছে
তখনও বন্ধ
নেই অনুপবেশ।
সোনামুড়া সীমান্ত
দিয়ে ভারতে
প্রবেশ করে
ত্রিপুরার বাইরে
পাড়ি দেওয়ার
সময় আটক
হল তিন
বাংলাদেশী মহিলা
সহ এক
দালাল। ধৃত
দালালের বাড়ি
যাত্রাপুর থানা
এলাকায়। ঘটনার
বিবরণে জানা
যায়, বৃহস্পতিবার
বিকালে এয়ারপোর্ট
থানার পুলিশের
কাছে খবর
আসে বিমানবন্দরের
ভেতর ঘোরাফেরা
করছে কিছু
বাংলাদেশি নাগরিক।
পুলিশ দ্রুত
ছুটে গিয়ে
লক্ষ্য করে
তিনজন মহিলা
সহ একজন
যুবক ঘোরাফেরা
করছে।
তাদের কাছে
ভারতীয় নথিপত্র
চাওয়া হলে
জানতে পারে
তিনজন মহিলাই
বাংলাদেশি। আর
দালাল ভারতীয়।
পুলিশের চোখে
ধুলো দিয়ে
তারা গোহাটি
পাড়ি দেওয়ার
চেষ্টা করেছিল।
তখন পুলিশ
তাদের আটক
করে থানায়
নিয়ে আসে।
পুলিশ জানতে
পারে ধৃত
দালালের নাম
মাজারুল ইসলাম।
তাদের বিরুদ্ধে
নির্দিষ্ট ধারা
অনুযায়ী মামলা
নিয়ে পুলিশ
ঘটনার তদন্ত
শুরু করেছে।
এখন দেখার
বিষয় তদন্তে
কি বের
হয়ে আসে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান