Saturday, July 25, 2026
বাড়ি জাতীয় ২৮-এর মেঘালয় বিধানসভা নির্বাচনে একা লড়বে বিজেপি : এএল হেক

২৮-এর মেঘালয় বিধানসভা নির্বাচনে একা লড়বে বিজেপি : এএল হেক

২৮-এর মেঘালয় বিধানসভা নির্বাচনে একা লড়বে বিজেপি : এএল হেক

শিলং, ৮ জুলাই (হি.স.) : ২০২৮ সালে মেঘালয় বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, জানিয়েছেন মেঘালয়ের প্রবীণ বিজেপি নেতা বিধায়ক আলেকজান্ডার লালু হেক। লালুর আশা, আগামী নির্বাচনে রাজ্যে সরকার গঠনের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছাবে বিজেপি।

আজ বুধবার শিলঙে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক আলেকজান্ডার লালু হেক বলেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে। বিজেপি রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আত্মবিশ্বাসী তিনি। হেক বলেন, ‘আমরা ২০২৮ সালের বিধানসভা নির্বাচন একাই লড়ব, পরবর্তী সরকার গঠনে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

আসন্ন শিলং লোকসভা উপনির্বাচন প্রসঙ্গে এএল হেক জানান, প্রথমে দল তাঁকেই প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বর্তমান দায়িত্বের কথা উল্লেখ করে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হেক আরও জানান, তিনি উপনির্বাচনের জন্য দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিজেপি বিধায়ক সানবোর শুল্লাইয়ের নাম প্রস্তাব করেছেন। বলেন, ‘এখন সিদ্ধান্ত দলের। জাতীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নিয়ে সর্বশক্তি দিয়ে নির্বাচন লড়ব।’

বিজেপি নেতা আলেকজান্ডার লালু হেক আরও বলেন, উপনির্বাচনের প্রস্তুতির জন্য দলের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। প্রার্থী ঘোষণার পর দল শক্তিশালী লড়াই উপহার দেবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

    এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান