Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসলেন মেয়র

সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসলেন মেয়র

সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ সেপ্টেম্বর : শুক্রবার আগরতলা স্থিত হাওড়া নদীর তীরে গড়ে উঠা পার্ক পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। সম্প্রতি এই পার্কের মধ্যে নেশার আসরের জমজমাট দৃশ্য সামনে এসেছে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসলেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার এদিন পার্কটি পরিদর্শন করেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এই পার্কের উদ্বোধন হবে। স্মার্ট সিটির অন্তর্ভুক্ত এই পার্কের বাজেট ছিল প্রায় ৯৬ কোটি টাকা। বিগত দিনে এই জায়গার অপব্যবহার হয়েছে। নেশার আসর, অপরাধমূলক কার্যকলাপ এবং নদীর মধ্যে আবর্জনা ফেলে দূষণের ঘটনা ঘটেছে। এর থেকে মুক্তি পাবে এলাকাবাসী।

 পরিবর্তন হয়েছে এলাকার। তিনি আরো বলেন, এই কাজ শুরু হওয়ার পর অনেক বাধা বিপত্তি এসেছে। এরপরেও কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। এদিন মেয়রের সঙ্গে পরিদর্শনে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha