স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৮ সেপ্টেম্বর : এডিসি ভিলেজ কমিটি
নির্বাচনের প্রাক
মুহূর্তে পেঁচারতলের
শান্তিপুর এলাকায়
রাজনৈতিক সন্ত্রাসের
ঘটনায় ব্যাপক
চাঞ্চল্য ছড়িয়ে
পড়েছে। জানা
গেছে, রঞ্জন
চাকমা বিগত
২০১৬-১৭
সাল থেকে
বিজেপি দলের
সক্রিয় সদস্য
হিসেবে কাজ
করেছেন। ২০১৮
সালে রাজ্যে
বিজেপি সরকার
গঠিত হওয়ার
পর তৎকালীন
পাবিয়াছড়া কেন্দ্রের
বিধায়ক তথা
মন্ত্রী ভগবান
দাস, পেচারতল
কেন্দ্রের বিধায়িকা
সান্তনা চাকমা
এবং বিজেপি
ঊনকোটি জেলা
সভাপতি রঞ্জন
সিনহা, ৫৯
নং পেচারতল
মন্ডল সভাপতি
দেবাশিস দাস
, পরবর্তী মন্ডল
সভাপতি আশুতুস
ধর, বর্তমান
বিজেপির মন্ডল
সভাপতি রাজিব
চাকমা সহ
অন্যান্য নেতৃত্ব
রঞ্জন চাকমার
পরিবারে সরকারি
সুযোগ-সুবিধা
ও চাকরির
প্রতিশ্রুতি দিয়েছিলেন,
যা বাস্তবে
রূপ পায়নি।
পরবর্তী সময়
কোনো সুরাহা
না পেয়ে
রঞ্জন চাকমা
তাঁর পরিবার
ও ৪০
টি পরিবার
নিয়ে গত
বছর নির্বাচনের
প্রাক মুহূর্তে
দলত্যাগ করে
ত্রিপুরা মথা
দলে যোগদান
করেন। এরই
রেশ ধরে,
পেঁচারথল থেকে
কাঞ্চনপুর যাওয়ার
পথে পেচারতল
শান্তিপুর এলাকায়
বাইকে তেল
নেওয়ার সময়
একটি প্রভাবশালী
গোষ্ঠী রঞ্জন
চাকমার ছেলে
রতিমোহন চাকমা,
উজ্জ্বল চাকমা
এবং গুলশুক্কা
চাকমার তাদের
উপর আক্রমণ
চালায়। ঘটনার
পর পেঁচারথল
পুলিশ তাঁদের
উদ্ধার করে
থানায় নিয়ে
যায় এবং
ভোর চারটা
নাগাদ ছেড়ে
দেয়। শুক্রবার
সাংবাদিকদের মুখোমুখি
হয়ে আক্রান্ত
যুবকরা ক্ষোভ
প্রকাশ করে
হামলাকারীদের বিরুদ্ধে
নাম উল্লেখ
করে পেঁচারথল
থানায় লিখিত
অভিযোগ দায়ের
করেছেন। রঞ্জন
চাকমাও স্থানীয়
নেতৃবৃন্দের কাছ
থেকে সদুত্তর
না পেয়ে
চরম অসন্তোষ
প্রকাশ করেছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান