Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য মেয়ের সাফল্যে দারুন খুশি অস্মিতার মা, অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী

মেয়ের সাফল্যে দারুন খুশি অস্মিতার মা, অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী

মেয়ের সাফল্যে দারুন খুশি অস্মিতার মা, অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ২৩ তম কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করলেন রাজ্যের মেয়ে অস্মিতা দে।স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত এই আসরের মহিলাদের ৪৮ কেজি ওজন বিভাগে ফাইনালে কানাডার প্রতিদ্বন্দ্বীকে "গোল্ডেন স্কোর"- পরাজিত করে ভারতের ঝুলিতে এনে দিলেন স্বর্ণপদক। একই সঙ্গে কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণজয়ী প্রথম বাঙালি হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন তিনি। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত অস্মিতা দে।

 তাঁর পোস্টিং গাজিয়াবাদে হলেও তিনি বারাণসীতে বসবাস করেন। তবে তাঁর বাড়ি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার প্রত্যন্ত দক্ষিণ সোনাইছড়ি গ্রামে। প্রয়াত অর্জুন দে মুন্নি পাটারীর কনিষ্ঠ কন্যা অস্মিতার এই সাফল্যে আজ গর্বিত গোটা দেশ, গর্বিত ত্রিপুরা, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার মানুষ। শনিবার অস্মিতার মা স্বামীর ছবি সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি মনে করেন, এই সাফল্য কেবল একটি স্বর্ণপদক জয়ের গল্প নয়। এটি সীমাহীন সংগ্রাম, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ।

 তিনি আরো জানান অস্মিতা স্বর্ণপদক পেয়ে তার মাকে ফোন করে এই খুশির খবরটি দিয়েছেন। পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করে বলেন সাত মাস আগে তার স্বামী অর্থাৎ অস্মিতার বাবার মৃত্যু হয়েছে। কিন্তু ছোটবেলা থেকেই অস্মিতার খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। যার কারনে আজ সফলতার শিখরে পৌঁছেছে বলে মনে করেন অস্মিতার মা। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অস্মিতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন তাঁর এই সাফল্য আগামী দিন রাজ্যের ছেলেমেয়েদের আরো বেশি উৎসাহিত করবে খেলাধুলার প্রতি। অস্মিতা এই সাফল্য আরো অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় অস্মিতার প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, অস্মিতার এই সাফল্যের জন্য গর্ব করছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন। অস্মিতা রাজ্যে ফিরলে তাঁকে কিভাবে সংবর্ধনা জানানো হবে সে বিষয়ে পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha