স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : শিক্ষক শিক্ষিকাদের কর্তব্যে গাফিলতির কারণে পড়াশুনা লাটে উঠেছে বড়মুড়া নারেং কামী এসবি স্কুল। বিদ্যালয়ের সময় সকাল আটটা থেকে, বৃহস্পতিবার সংবাদ মাধ্যমিক কর্মীরা বিদ্যালয়ে গিয়ে দেখেন নয়টা বেজে যাওয়ার পরেও মাত্র একজন শিক্ষক উপস্থিত বিদ্যালয়ে। বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আটাশ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি জানান, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে চলে আসেন, আজ কেন আসেননি সেই বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। বিদ্যালয়ে মোট পাঁচজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
অথচ
তাদের নিয়মিত বিদ্যালয়ে না আসার কারণে পড়াশোনা একেবারে লাটে উঠেছে ছাত্রছাত্রীদের। তবে বিষয়টি ধাপাচাপা দিতে ইনচার্জ সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে দাবি করেন গত ৩১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কিন্তু প্রশ্ন হল মাত্র ২৮ জন ছাত্র ছাত্রীর জন্য পাঁচ জন শিক্ষক শিক্ষিকা থাকার পরও কি কারণে তারা এতটা গাফিলতি করছে ছাত্র-ছাত্রীদের প্রতি।
বিভিন্ন সময় তারা বিদ্যালয়ের প্রবেশ করে সংবাদমাধ্যমের কর্মীদের মুখোমুখি হলেই তারা দাবি করেন ট্রাফিক জ্যামের কারণে বিদ্যালয়ে আসতে দেরি হয়েছে। কিন্তু এভাবে কতদিন চলবে বিদ্যালয়ের মধ্যে তাদের চরম গাফিলতি? সকাল ৭ টার থেকে ছাত্রছাত্রীরা এসে বিদ্যালয় খেলাধুলা করছে, কোন ধরনের দুর্ঘটনা সংঘটিত হলে এর দায়ভার কে নেবে? এ বিষয়ে কোন উত্তর নেই ইনচার্জের কাছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান