Friday, July 31, 2026
বাড়ি রাজ্য জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায় শুরু হবে ১ আগস্ট থেকে

জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায় শুরু হবে ১ আগস্ট থেকে

জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায় শুরু হবে ১ আগস্ট থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুলাই : জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায় শুরু হবে আগস্ট থেকে। শেষ হবে ৩০ আগস্ট। প্রথম পর্যায়ে বাড়ি তালিকাভুক্তি কার্যক্রম করা হবে। এই সময়ে জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। পশ্চিম ত্রিপুরা জেলায় হাউস লিস্টিং ব্লক রয়েছে ৮৭৯ টি।

 তার জন্য এনুমারেটর নিয়োগ করা হয়েছে ৯৫৪ জন। সুপারভাইজার রয়েছে ১৭০ জন। পশ্চিম জেলায় মোট বাড়ি রয়েছে ১৩ হাজার ৫৩২ টি। ব্যক্তিগত এনুমারেশনের কাজ ৩১ জুলাই পর্যন্ত চলবে। তারপর থেকে ৩০ আগস্টের মধ্যে প্রথম পর্যায়ের জনগণনার কাজ সম্পন্ন করা হবে। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha