বাড়িরাজ্যশাসক দলের কর্মসূচি জন্য বামেদের কর্মসূচি রুখে দিল পুলিশ, পাল্টা প্রতিবাদ বামেদের

শাসক দলের কর্মসূচি জন্য বামেদের কর্মসূচি রুখে দিল পুলিশ, পাল্টা প্রতিবাদ বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই :  কোন আইন অমান্য আন্দোলন না হলেও শাসক দলের কর্মসূচির জন্য বানচাল হল বামেদের কর্মসূচি। প্রশ্নের মুখে দাঁড়ালো অনভিজ্ঞ পুলিশের ভূমিকা। সোমবার  রেগা প্রকল্পে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ ও ৩০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত যোগ্য পরিবারগুলিকে তালিকাভুক্ত করা, গ্রামে নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও গ্রামীণ রাস্তাঘাট সংস্কার করা সহ দশ দফা দাবিতে কালাছড়া ব্লকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সিপিআইএম-এর মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল কালাছড়া বাজারে।

 জানা যায় এদিন কালাছড়া ব্লকের মধ্যে বিজেপি-র এক কর্মসূচি ছিল। গত ৮ জুলাই ব্লকের বিডিও এবং ১০ জুলাই থানার মধ্যে লিখিত দিয়ে কর্মসূচির কথা জানান বাম নেতৃত্ব। থানা থেকে অনুমতি দেওয়া হয় এই কর্মসূচির। কিন্তু সোমবার কর্মসূচি শুরু করার পর আচমকা পুলিশ এসে মিছিল রুখে দেয়। পুলিশ জানায় আরো একটি কর্মসূচি রয়েছে ব্লকের মধ্যে। যার কারণে তারা আর এগোতে পারবে না। তখন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত বলেন, গত ১০ জুলাই কদমতলা থানার পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কর্মসূচির। কিন্তু এখন পর্যন্ত অনুমতি বাতিল করে নি। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মসূচি অনুমতি বাতিল করা হলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী লিখিত ভাবে জানানো হয়। কেন পুলিশ অনুমতি বাতিল করে বাম নেতৃত্বদের অবগত করেনি? এর জবাব দিতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দীর্ঘক্ষণ তুমুল বাকবিতণ্ডা চলে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিতাভ দত্ত অভিযোগ করেন, কর্মসূচির জন্য ৭২ ঘণ্টা আগেই প্রশাসনের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল, তার সত্ত্বেও পুলিশ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে মিছিলের গতিরোধ করে। যা অত্যন্ত নিন্দা জনক ঘটনা। এটা বামেদের আইন অমান্য আন্দোলন নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, পুলিশকে ঢাল বানিয়ে বা ভয় দেখিয়ে জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে চেপে রাখা যাবে না। ব্লক প্রশাসন যদি এই ১০ দফা দাবি পূরণে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। তবে এই দিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য