Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য এবার ছাপ্পা ভোটে নামলেন বহিরাগত মহিলারা

এবার ছাপ্পা ভোটে নামলেন বহিরাগত মহিলারা

এবার ছাপ্পা ভোটে নামলেন বহিরাগত মহিলারা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : ভোট মানেই গণতন্ত্রের উৎসব। কিন্তু সেই উৎসবকে কালিমা লিপ্ত করল বহিরাগত মহিলারা। শুক্রবার বিভিন্ন ভোট কেন্দ্রে ঝাঁকে ঝাঁকে বহিরাগত মহিলারা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়েন ভোটারের লাইনে। তাদের কাছে ছিল না কোনরকম ভোট দেওয়ার পরিচয় পত্র। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই তারা লাইন থেকে বের হয়ে পড়েন।

 এই দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরায় ফুটে উঠে আগরতলা শহরের প্রগতি স্কুলে এবং দশরথ দেব কমিউনিটি হলে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে প্রথমে ভোটের লাইন থেকে বের হয়ে যান। তারপর তারা বিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে মুখ ঢেকে রাখেন। যেভাবে চোর ডাকাত নিজেদের আড়াল করে সেভাবেই তারা মুখ ঢেকে নিজেদের চেহারা আড়াল করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি বারবার তাদের জিজ্ঞাসা করছিল আপনাদের আই কার্ড কোথায়? কিন্তু ভোট চুরি করতে আসা মহিলারা কোন রকম সদোত্তর দিতে পারছিলেন না। তাদের এ ধরনের সাহসিকতা গণতন্ত্রকে যেমন কালিমা লিপ্ত করছে তেমনি নির্বাচন কমিশনের দিকে বিরোধীদের আঙ্গুল তুলতে সহযোগিতা করেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha