Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ আটক

প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ আটক

প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিনেই উত্তর ত্রিপুরার পানিসাগরে বড়সড় সাফল্য পেল পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার যৌথ অভিযান চালিয়ে একটি পণ্যবাহী ট্রাক থেকে ৪৪ হাজার বোতল কোডিনযুক্ত নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছেন পানিসাগরের মহকুমা পুলিশ আধিকারিক কিংসলে সিসোদিয়া।

অসমের করিমগঞ্জ থেকে কাঠালতলী হয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল এএস ২৭ সি ৬৮৪৩ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পানিসাগর এলাকায় ট্রাকটিকে আটক করে পানিসাগর থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গমের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ৪৪ হাজার বোতল কোডিনযুক্ত নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধার করে তারা । এই ঘটনায় ট্রাক চালক নজরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চুড়াইবাড়ি থানা এলাকার ফুলবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha