Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : সোমবার দুপুরে ত্রিপুরা দমকল বিভাগের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করতে যান চাকুরি প্রত্যাশী বেকার যুবকরা। তাদের বক্তব্য ২০২২ সালের মার্চ মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তারপর শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হয়েছে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় বসে ১,৭০০ চাকরি প্রত্যাশা যুবক।

 তারপর তাদের ফলাফল আর প্রকাশ করা হয়নি। তারপর সেই পরীক্ষা নাকি বাদ হয়ে গেছে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু দপ্তর সূত্রে তারপর আর কোন উদ্যোগ লক্ষ্য করতে পারছে না এই নিয়োগ প্রক্রিয়ায়। এরই প্রতিবাদে সোমবার তারা প্রতিবাদের শামিল হয়েছেন। তারা প্রশ্ন তুলে দিয়ে বলেন আর কতদিন রাস্তায় দাঁড়িয়ে তাদের আন্দোলন সংগঠিত করতে হবে? তাদের দাবি কর্ণপাত করছে না সরকার। কি ভাষায় সরকারের উদ্দেশ্যে কথা বললে সরকার শুনবে? দপ্তরের নিয়োগ প্রক্রিয়া এত কচ্ছপ গতিতে হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য