বাড়িরাজ্যপ্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৫৬ হাজার টাকা খোয়ালেন শিক্ষক

প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৫৬ হাজার টাকা খোয়ালেন শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৫৬ হাজার টাকা খোয়ালেন শিক্ষক! জানা যায়, মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসে। প্রতারকের কথা অনুযায়ী ব্যাক্তিগত নথি অনলাইনে দেওয়ার পর এবার প্রতারনার শিকার হন এক শিক্ষক। দুই দফায় মোট ছাপান্ন হাজার একশ ছিয়াত্তর টাকা খোয়ালেন ব্যাঙ্ক একাউন্ট থেকে। প্রতারণার শিকার হওয়া শিক্ষক হলেন বিলোনিয়া বিকেআই ইনস্টিটিউশনের শিক্ষক দীপ্তি মল্ল। বাড়ি বিলোনিয়া থানাধীন শালটিলা এলাকায়।

গত পাঁচই আগষ্ট শিক্ষক দীপ্তি মল্ল ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ২১ নং বুথের বিএলও হিসেবে নিযুক্ত হন। কিন্তু এখনো মোবাইলে বিএলও লিঙ্ক হয় নি। সেই সুবাদে গত দশই আগষ্ট দুপুরে 8294098289 এই নম্বর থেকে ফোন আসার পর, বিশ্বাস করে সেই ব্যক্তির কথামতো একটি  অ্যাপ ডাউনলোড করেন। এরপর নিজের নাম সহ ৩৫/ ২১ লিখে পাঠানোর পর ক্যাপিটেল লেটারে লেখা একটি নথি অনলাইনে সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী তিনি মোবাইল ফোনে আপলোড এবং টাইপ করেন। এরপরই দুই দফার ৫৬ হাজার ১৭৬ টাকা ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়। টাকা কেটে নেওয়ার পর শিক্ষকের মোবাইলে মেসেজ আসার পর চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে। সাথে সাথে যোগাযোগ করে ব্যাংকে, সাইবার ক্রাইম অফিসে ও বিলোনিয়া থানায়। এ বিষয়ে তিনি নিজে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য