স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট :রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের অবস্থা সরে জমিনে পর্যবেক্ষণ করতে এসেছেন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এমডি ড. কৃষণ কুমার। রাজ্যে আসা টিম এন এইচ ১০৮ বি আগরতলা থেকে খোয়াই, এন এইচ ২০৮ খোয়াই থেকে কৈলাশহর, এন এইচ ২০৮ -এ কৈলা শহর থেকে কুর্তি পর্যন্ত, এন এইচ ০৮ চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত। পরিদর্শনের মাধ্যমে সড়কগুলির বর্তমান অবস্থার উপর গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের পূর্ত দপ্তরের প্রকৌশলী সুত্রে খবর এমডি স্বয়ং সফরে আসায় সড়ক গুলির মান কাজের অগ্রগতি ও ঠিকাদারদের দায়বদ্ধতার সম্পর্কে রিপোর্ট গ্রহণ করবেন। সে রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রীয় মন্ত্রীকে। এদিন রাজ্যে আসার পর উনার সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, পূর্ত দপ্তরের প্রকৌশলী, খোয়াই জেলা শাসক রজত পন্হ ও জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এন এইচ আই ডি সি এল-র আধিকারিকগণ।
হাড়গোড় বেরিয়ে আসা জাতীয় সড়ক জীর্ণদশা দেখার পর সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলার সময় পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান যে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি জাতীয় সড়ক পরিদর্শনে আসেন। এদিন পূর্ত সচিব ২০৮ খোয়াই- কমলপুর জাতীয় সড়ক ও ১০৮ খোয়াই- আগরতলা জাতীয় সড়ক দুটি পরিদর্শন করেন। খোয়াইয়ে মারাত্মক ভগ্নদশায় এসে পৌঁছেছে এই দুটি জাতীয় সড়ক।অথচ মাত্র দেড় দুই বছর আগে এই দুটি জাতীয় সড়ক নির্মিত হয়। জাতীয় সড়কের পুরোটা জুড়েই এখন অজস্র খানাখন্দ আর গর্তের সমাহার। গত দুই মাস আগে সেন্ট্রাল টিম পরিদর্শন করেছে। এন এইচ আই ডি সি এল -র আধিকারিকদের এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, খুব দ্রুততার সাথে যেন জাতীয় সড়কের বেহাল দশা সংস্কারের কাজ শেষ করে যেন সড়কের আগের অবস্থা ফিরিয়ে আনা হয়।

