Friday, February 6, 2026
বাড়িরাজ্যবিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস ও যাত্রীর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার আরও ৬

বিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস ও যাত্রীর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার আরও ৬

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : সম্প্রতি বিশ্রামগঞ্জে ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা। চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে বিশ্রামগঞ্জ। বিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস আটক করে বাস সহ যাত্রীদের উপর আক্রমণ করে এক দল দুষ্কৃতি। ভাংচুর করা হয় বাস গাড়ি। পরবর্তী সময় উত্তেজনা ছড়িয়ে পরে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায়ও। সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ি আটক করে ভাংচুর করা হয়। মারধর করা হয় যাত্রীদের। এই নিয়ে থানায় মামলা পাল্টা মামলা দায়ের হয়।

 বিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস গাড়িতে আক্রমণের অভিযোগে ইতিপূর্বে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিশ্রামগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আরও ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিশ্রামগঞ্জ থানার এক পুলিশ অফিসার জানান ধৃতরা হল ধৃতরা হল রুদ্র দেববর্মা, মণিকুমার দেববর্মা, বিমল দেববর্মা, রাজু দেববর্মা, অমিত দেববর্মা এবং বিদ্যাসাগর দেববর্মা। তাদের সকলের বাড়ি বিশ্রামগঞ্জ থানা এলাকায়। সোমবার পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করে। বিশ্রামগঞ্জের ঘটনায় জড়িত রয়েছে আরও একাধিক দুষ্কৃতি। তারা এখনো পুলিশের ধরা ছুয়ার বাইরে রয়েছে। এখন দেখার পুলিশ তাদেরকে জালে তুলতে সক্ষম হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য