স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট :আসন্ন নির্বাচন গুলিকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী চালু করা হয়েছে। যা বিহারের নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নির্বাচন কমিশনের ঘোষণা হচ্ছে সমগ্র দেশে এস.আই.আর কার্যকর হবে। প্রদেশ কংগ্রে ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি আরও জানান এস.আই.আর-এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। যার ভিত্তিতে নির্বাচন হবে। বিহারে এস.আই.আর কার্যকর করতে দেড় থেকে দুই মাসের অধিক সময় লাগবে। কিন্তু কেউই বুঝতে পারছে কি ভাবে বিহারে এইটা এক মাসের মধ্যে কার্যকর করা হবে।
বর্তমানে তথ্য সামনে এসেছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এস.আই.আর নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল গুলি। তারা সংসদে এস.আই.আর নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বিরোধীদের দাবি মানতে নারাজ। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাদ দিতে না পারে বা তালিকায় কোন অবৈধ নাম অন্তর্ভুক্ত করতে না পারে তার জন্য এখন থেকেই ধারাবাহিকভাবে একেবারে বুথ স্তর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করার ক্ষেত্র সহ সর্বত্র কঠোর নজরদারি জারি রাখতে হবে।
সাথে সাথে দেশের বিজেপির ও নির্বাচন কমিশনের যে ভোট চুরির বিরুদ্ধে রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। রাহুল গান্ধীজীর ভোট চুরি বন্ধ করার ক্ষেত্রে যে দাবি তুলে ধরেছেন তা রাজ্যে প্রচারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে অবগত হওয়ার আহ্বান জানিয়েছেন।

