Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসড়ক নির্মাণের দায়িত্বে থাকা বহিঃরাজ্যের নির্মাণ সংস্থার উদাসীনতায় স্তব্ধ যান চলাচল

সড়ক নির্মাণের দায়িত্বে থাকা বহিঃরাজ্যের নির্মাণ সংস্থার উদাসীনতায় স্তব্ধ যান চলাচল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : সড়ক নির্মাণের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার উদাসীনতার কারনে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল স্তব্ধ হয়ে পরে সোনামুড়া-মেলাঘর সড়কে। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুরের মাতারবাড়ি থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণের দায়িত্বে রয়েছে বহিঃরাজ্যের নির্মাণ সংস্থা। এই নির্মাণ সংস্থা সড়ক নির্মাণের কাজ শুরু করার পর থেকে একের পর এক অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে নিম্ন মানের কাজ ও ধীর গতিতে কাজ করার অভিযোগ উঠে এই নির্মাণ সংস্থার বিরুদ্ধে। তারপরও নির্মাণ সংস্থা কারো কথায় কর্ণপাত না করে নিজেদের মতো করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

বর্তমানে মেলাঘরের ইন্দিরা নগর থেকে বটতলী পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছে জেসিবি, ফক লাইন-এর মতো মেশিন। রবিবার মেলাঘরের ইন্দিরা নগর এস.বি স্কুল সংলগ্ন এলাকায় ফক লাইন মেশিন দিয়ে কাজ করার সময় আচমকা ফক লাইন মেশিনের জ্বালানী শেষ হয়ে যায়। ফক লাইন মেশিনে ছিল না বিকল্প জ্বালানির ব্যবস্থা। যার কারনে অপারেটার রাস্তার মাঝে ফক লাইন মেশিন রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তার মাঝে ফক লাইন মেশিন রেখে দেওয়ার কারনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাস্তার দুই পাশে আটকে পরে শতশত যানবাহন। এ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরী পরিষেবার কাজে যুক্ত যানবাহনও আটকে পরে। নির্মাণ সংস্থার ম্যানেজার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তিনিও ঘটনাস্থল থেকে চলে যান। দীর্ঘ সময় দাড়িয়ে থাকা যান শ্রমিকরা এক প্রকার ক্ষোভ উগড়ে দেন নির্মাণ সংস্থার কাজ নিয়ে। দীর্ঘ সময় যান চলাচল স্তব্ধ থাকার পর ঘটনাস্থলে ছুটে যায় মেলাঘর থানার পুলিশ। পরবর্তী সময় মেলাঘর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য