স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর জগন্নাথবাড়ি রোডস্থিত আই.এম.এ হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা। বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় এইদিন। এইদিন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের কমিটি গঠন করা হবে।
ইতিমধ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছে। কথা বলা হয়েছে মুখ্য সচিবের সাথে। মুখ্য সচিবের নিকট বেশ কিছু দাবি জানানো হয়েছে। মুখ্য সচিব আশ্বাস দিয়েছেন দাবি গুলি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। আগামী সপ্তাহে চিঠি দিয়ে মুখ্য সচিবের নিকট জানতে চাওয়া হবে তাদের দাবি গুলি কোন পর্যায়ে রয়েছে। মুখ্য সচিবের কাছ থেকে সঠিক উত্তর না পেলে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে পুনরায় রাস্তায় নামবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। উল্লেখ্য, রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিনের। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনিয়মিত কর্মচারীদের ১০ বছর পর নিয়মিতকরণ করার প্রক্রিয়া এক প্রকার ভাবে কাগজে-কলমে বাতিল হয়ে গেছে। এটা নিয়ে গত সাত বছরে বহু আন্দোলন সংঘটিত হয়েছে রাজ্যে। অথচ সাড়া দেয়নি বর্তমান সরকার।

