বাড়িরাজ্যসাউন্ড ব্যবসায়ী এবং উনার ছেলেকে ক্লাবে নিয়ে মারধর করার অভিযোগ

সাউন্ড ব্যবসায়ী এবং উনার ছেলেকে ক্লাবে নিয়ে মারধর করার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : নেশা করিডোর আমতলী থানাধীন বিভিন্ন এলাকা। আসন্ন দূর্গা পূজার আগে রাষ্ট্রবাদীদের মধ্যে কিছু ক্লাবগুলি তোল্লা আদায় করার ফন্দি খুঁজে চলেছে। শনিবার এক সাউন্ড ব্যবসায়ী এবং উনার ছেলেকে ক্লাবে নিয়ে মারধর এবং নেশাদ্রব্য হাতে তুলে দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেকেরকোট চা বাগান সংলগ্ন ঐক্যতান সংঘের কর্মকর্তারা।

এমনটাই অভিযোগ তুলেছেন মধুপুর বাজারের ব্যবসায়ী বুরো বণিক ও তার ছেলে পাপাই বনিক। ব্যবসায়ী বুরো বণিক জানান, উনার এক কর্মচারী শারীরিকভাবে অসুস্থ। সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার সময় সেকের কোট ঐক্যতান সংঘ ক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন বরো বাবু এবং ওনার শ্যালক সহ ছেলে। তখন ক্লাব থেকে কিছু যুবক এসে তাদের ঘিরে ধরে। টাকা পয়সা না পেয়ে তাদের ক্লাব ঘরে নিয়ে গিয়ে হাতে ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী তুলে দিয়ে পুলিশকে ধরিয়ে দেবে বলে হুমকি-ধমকি দেয়। পরবর্তী সময় কোন ক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে দোকানে ফিরেন বুরো বাবু। তিনি আরো জানান সেই যুবকরা উনাকে হুমকি-ধমকি দিয়ে বলেন তিনি নাকি নেশা পাচারকারীর গাড়িতে লাইন দিতে এসেছেন। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। এখন দেখার বিষয় আমতলী থানার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী। এখন পুলিশের তদন্তে বের হয়ে আসবে পূর্বের কোন শত্রুতা ঘিরে এই ঘটনা সংগঠিত হয়েছে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য