Friday, February 6, 2026
বাড়িরাজ্যরাখি বন্ধন উৎসব পালন করল মহিলা মোর্চা

রাখি বন্ধন উৎসব পালন করল মহিলা মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়িয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল মহিলা মোর্চা। শনিবার মহিলা মোর্চার কর্মী সমর্থকরা রাজধানীর বর্ডার গোল চক্কর বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়িয়ে দেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।

প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত জানান রাখি বন্ধন উৎসবের জন্য বোনরা একটা বছর অপেক্ষা করে থাকে। এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেয়। এবং ভগবানের কাছে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ভাইরা বোনদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকে। বিএসএফ জওয়ানরা নিজেদের বাড়ি ঘর ত্যাগ করে সিমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করে। তাই প্রতি বছর মহিলা মোর্চার পক্ষ থেকে বিএসএফ জওয়ানদের রাখি পড়িয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে থাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য