Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১

দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১

দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : কমলপুরের হালহালিতে দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মনিন্দ্র সূত্রধর নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটে শনিবার সকালে কমলপুর থানার হালহালি চল্লিশ ফুটি ব্রীজ সংলগ্ন এলাকায়। মৃতব্যক্তি সিপিআইএম হালহালি অঞ্চল কমিটির সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে কমলপুরের হালহালি সহ গোটা মহকুমায় শোকের ছায়া নেমে আসে। জানা যায় মনীন্দ্র সূত্রধর অন্যান্য দিনের ন্যায় শনিবার সকালে কমলপুর থানার হালহালির কৃষ্ণনগর বাড়ি থেকে নিজের স্কুটি নিয়ে হালহালি বাজারে যাচ্ছিলেন।

 চল্লিশ ফুটি ব্রীজের সন্নিকটে অপর দিক থেকে আসা অপর একটি স্কুটির সাথে মনিন্দ্র সূত্রধরের স্কুটির সংঘর্ষ ঘটে। এতে মনিন্দ্র সূত্রধর মাথায় আঘাত পান। তিনি বাজারে না গিয়ে তখন বাড়িতে চলে যান। অপর স্কুটির চালকও ঘটনাস্থল থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার পর মনিন্দ্র সূত্রধরের বমন শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন ওনাকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মনীন্দ্র সূত্রধরকে মৃত বলে ঘোষণা করে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha