Saturday, February 7, 2026
বাড়িরাজ্যটমটমের ব্যাটারি চুরি করে বিক্রয় করতে গিয়ে আটক চোর

টমটমের ব্যাটারি চুরি করে বিক্রয় করতে গিয়ে আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : বটতলা গান্ধীঘাট সংলগ্ন এলাকা থেকে টমটমের ব্যাটারি চুরি করে বিক্রয় করতে গিয়ে আটক এক চোর। জানা যায় বটতলা গান্ধীঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি তাঁর টমটমটি রাখেন। সেই টমটম থেকে চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় সেই ব্যাটারি বিক্রয় করতে গিয়ে আটক এক চোর। পালিয়ে যায় অপর চোর।

 টমটমের মালিক জানান তিনি প্রতিদিন বটতলা গান্ধীঘাট সংলগ্ন এলাকায় টমটম রেখে পাশে একটি দোকানে ঘুমান। শুক্রবার রাতেও তিনি দোকানের সামনে টমটম রেখে ঘুমিয়ে পড়েন। ভোর বেলা ঘুম থেকে উঠে টমটম চার্জে বসাতে গিয়ে দেখতে পান টমটমে ব্যাটারি নেই। সাথে সাথে তিনি পুলিশকে ঘটনার বিষয়ে জানান। এই ঘটনার কিছু সময় বাদে দুই জন রিক্সা করে একটি ব্যাটারি নিয়ে আসে বিক্রয় করার জন্য। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে নয়ন নামে এক চোর পালিয়ে যায়। কিন্তু অপর চোরকে আটক করে ফেলে সেখানে উপস্থিত লোকজন। পরবর্তী সময় ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য