Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য বিপদনাশিনী পূজার প্রসাদ রান্না করার সময় অগ্নিসংযোগ

বিপদনাশিনী পূজার প্রসাদ রান্না করার সময় অগ্নিসংযোগ

বিপদনাশিনী পূজার প্রসাদ রান্না করার সময় অগ্নিসংযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : বিপদনাশিনী পূজার প্রসাদ রান্না করার সময় রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ। ঘটনা রাজধানীর উত্তর যোগেন্দ্রনগরস্থিত আড়ালিয়া রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দা হরিপদ দেবনাথের বাড়িতে ঘটে এই ঘটনা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে গোটা এলাকা ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। জানা যায় পূজার প্রসাদ রান্না করার সময় আচমকা গ্যাসের সিলিন্ডার ও চুল্লির মধ্যে থাকা পাইপ লিক করে আগুন লেগে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

 পরবর্তী সময় দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এইদিন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছাতে কালঘাম ছুটে দমকল কর্মীদের। কারন রাস্তার দুই পাশে নির্মাণ সামগ্রী রাখার ফলে দমকল বাহিনীর কর্মীদের সমস্যায় পড়তে হয়। দমকল এক কর্মী জানান অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পাশাপাশি তিনি জানান রাস্তায় এই ভাবে নির্মাণ সামগ্রী না রাখলে ভালো হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha