Saturday, February 7, 2026
বাড়িরাজ্যস্ব-সহায়ক গ্রুপের টাকা নিয়ে পালিয়ে গেলেন গৃহবধূ

স্ব-সহায়ক গ্রুপের টাকা নিয়ে পালিয়ে গেলেন গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায় স্ব-সহায়ক গ্রুপের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে। গৃহবধূর নাম রেখা দেববর্মা চৌধুরী। গৃহবধুর স্বামী জুটন চন্দ্র চৌধুরী এবং মেয়ে ঋষিতা চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন বৃহস্পতিবার ব্যাংকে স্ব সহায়ক গ্রুপের টাকা এবং রাবার বোর্ডের ২ লক্ষ টাকা জমা দেবে বলে বাড়ি থেকে বের হয়ে যান রেখা। এরপর আর বাড়িতে ফিরে আসে নি।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না পেয়ে রাতে বিশালগড় থানায় অভিযোগ করেছে গৃহবধূর স্বামী। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী মেয়ে এবং নপুর স্ব-সহায়ক গ্রুপের সমস্ত মহিলারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরীকে খুঁজে দেওয়ার জন্য। কারণ তাদের গ্রুপের সমস্ত টাকা সেই গৃহবধুর কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূর মেয়ে ঋষিতা চৌধুরী ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মাকে খুঁজে দেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য