Thursday, February 5, 2026
বাড়িজাতীয়দিল্লি গিয়েও মিলল না শাহের দেখা! ‘সুরাহা না হলে মরে যেতে চাই’,...

দিল্লি গিয়েও মিলল না শাহের দেখা! ‘সুরাহা না হলে মরে যেতে চাই’, হুঁশিয়ারি অভয়ার মা-বাবার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ অগস্ট : ৯ আগস্ট আর জি কর কাণ্ডের একবছর। সিবিআইয়ের তদন্তের গাফিলতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে ঘুরছে নির্যাতিতার বাবা-মা। আজ, মঙ্গলবার বিজেপির দিল্লির পার্টি অফিসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল, তবে তা হয়নি। অনেকবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পাননি। পরিবারের অভিযোগ, সবাই ফায়দা নিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মায়ের হুঁশিয়ারি, “কোনও সুরহা না হলে হলে সবার সামনে মরে যেতে চাই।”

দিল্লিতে মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীর করুণা নন্দী সঙ্গে বৈঠক রয়েছে নির্যাতিতার পরিবারের। সেই জন্য দিল্লিতে গিয়েছেন অভয়ার বাবা-মা। সঙ্গে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁদের। তা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা। নির্যাতিতার বাবা বলেন, “বিজেপির পার্টি অফিসে বিষয়টি জানাতে এসেছিলাম। যাতে সিবিআই পর্যন্ত বিষয়টি যায়। কিন্তু কেউ নেই এখানে। শমীকবাবুর বাড়ি যাব, বিষয়টি নিয়ে কথা বলব তাঁর সঙ্গে।” পরিবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, রাজ্য বিজেপির এক নব্য নেতা তাঁদের বলেছিলেন, আজ মঙ্গলবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছেন। সেই মোতাবেক গিয়েছিলেন পার্টি অফিসে কিন্তু দেখা হয়নি।

পরিবারের অভিযোগ, সিবিআই ঠিক মতো তদন্ত করেনি। সেই বিষয়টি তুলে ধরতে চাইছেন তাঁরা। তবে কোনও কাজ হচ্ছে না। তাঁদের দাবি, রাজ্য বিজেপির একাধিক বিজেপি নেতা, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু সবটাই মুখের কথা। কাজের কাজ কিছু হচ্ছে না। নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ের ধর্ষণ খুনের ঘটনার একবছর হতে চলল। আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমরা এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না।”

আগামিকাল আইনজীবী সঙ্গে বৈঠকের পর সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। তবে সেই দেখা হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সিবিআইয়ের তদন্তে অনাস্তা প্রকাশ করে দিল্লির রাজপথে ঘুরছে নির্যাতিতার বাবা-মা। মিলছে না সারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য