স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট : ১০ থেকে ১২ জনের ডাকাতের দল রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিকের হাত পা বেঁধে মেরে ফেলে। এবং উনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায়। মৃত ব্যক্তির নাম শান্তি রঞ্জন দাস, বয়স ৮০, উনার স্ত্রীর নাম নমিতা দাস বয়স ৭০।
নৃশংসতম এই ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন, মেলাঘর কলম খেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায়। সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক। এলাকাবাসী জানায় সকালে ঘুম থেকে উঠে এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছে। জানা যায় ওই দুই বৃদ্ধ দম্পতির বাড়িতে একাই থাকতেন। ওনার তিন ছেলে একজন টিএসআরএ কর্মরত, আর বাকি দুই ছেলে ব্যবসার কাজে আগরতলায় থাকেন। আক্রান্ত বৃদ্ধ মহিলার বক্তব্য অনুযায়ী জানা গেছে, ডাকাতের দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলা থেকে তার স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করেন, তা যেন ছিনিয়ে না নিতে পারে।
তারপর ওই ডাকাত দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেধে মেরে ফেলেন। উনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নিশংসভাবে আঘাত করে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। ইতিমধ্যেই নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কা জনক অবস্থায় রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৮২ বছর বয়সী মহিলার স্বামী শান্তিরঞ্জন দাসের। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্নর মুখে দাঁড়িয়েছি মানুষের নিরাপত্তা ব্যবস্থা। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা তিনজনকে জোর জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয়।

