Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদেড় হাজার টাকা দিয়ে ৭ ইউনিট বিদ্যুৎ! গ্রাহকের দাবি বিদ্যুৎ লাইন ছিন্ন...

দেড় হাজার টাকা দিয়ে ৭ ইউনিট বিদ্যুৎ! গ্রাহকের দাবি বিদ্যুৎ লাইন ছিন্ন করে দিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :অবহেলা, গাফিলতি এবং উদাসীনতা কোনভাবেই পিছু ছাড়ছে না বিদ্যুৎ নিগমকে। তথাকথিত সুশাসনে বিদ্যুৎ বিল বর্তমানে গ্রাহকদের মাথার বোঝা হয়ে গেছে। দেড় হাজার টাকা দিয়ে রিচার্জ করে মাত্র সাত ইউনিট মিলল গ্রাহকের। এই ঘটনা বিশালগড় স্থিত জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগম অফিসে। গ্রাহক অমরেশ দেবনাথ বলেন, প্রতি মাসের মত এ মাসেও উনার বন্ধুকে দিয়ে বিদ্যুতের রিচার্জ করার জন্য বিদ্যুৎ নিগমের অফিসে পাঠায়।

 রিচার্জ করে জানতে পারেন দেড় হাজার টাকা দিয়ে মাত্র সাত মিনিট বিদ্যুৎ পেয়েছেন তিনি। এ কথা জানতে পেরে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে গ্রাহকের। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সরকারের যদি এতটাই বিদ্যুৎ বিল বৃদ্ধি করতে হয় তাহলে সকলের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হোক। এ ছাড়া আর কোন উপায় নেই। গরিব মানুষ কি মরে যাবে? প্রশ্ন তোলেন এই গ্রাহক। পাশাপাশি গ্রাহক বিদ্যুৎ নিগম অফিসে এসে দেখা করলে উনাকে জানিয়ে দেওয়া হয়, বিষয়টি ম্যাডাম আসলে দেখবেন। প্রশ্ন হল এটা কোন পরিবর্তন? সাধারণত গ্রাহকদের উপর এভাবে চাপ সৃষ্টি করা কোনোভাবেই ভালো চোখে মেনে নিচ্ছে না রাজ্যবাসী।

 সংবাদ মাধ্যমের সামনে এসে দপ্তরের মন্ত্রী এবং আধিকারিক বলছেন সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে সরকার যথেষ্ট আন্তরিক। কিন্তু সরকারের এই আন্তরিকতার সঙ্গে বাস্তবের কতটা মিল রয়েছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন হল একের পর এক অভিযোগ ওঠার পরেও চরম উদাসীন বিদ্যুৎ নিগম। কিন্তু কেন? এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে চাইবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য