Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : নিজ বাড়িতে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ৩১ বছর বয়সি এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়। জানা যায়, স্নান করার সময় আচমকাই বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন গৃহবধূ সরস্বতী চৌধুরী ওরফে মন্টি চৌধুরী।

পরবর্তীতে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর একটি শিশুর কন্যা রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha