Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া বাইক সহ আটক দুই চোর

চুরি যাওয়া বাইক সহ আটক দুই চোর

চুরি যাওয়া বাইক সহ আটক দুই চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :চুরি যাওয়া বাইক সহ আটক দুই চোর। অভিযুক্ত দুই চোরের নাম এমডি শাহিম এবং শরীফ মিয়া। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার পুলিশের কাছে খবর আসে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে এক হোটেল কর্মীর বাইক চুরি হয়ে যায়। পুলিশ বাইক চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নামে।

তারপর পুলিশ সোর্স মোতাবেক দুজন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিশালগড় থেকে উদ্ধার করে চুরি যাওয়া বাইকটি। পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃত দুজনের পাঁচদিনের পুলিশ রিমান্ড চায় এনসিসি থানার পুলিশ। কারণ তাদের সাথে আরো অনেকে জড়িত আছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোটা চোর চক্রকে পুলিশ জালে তুলতে সব ধরনের চেষ্টা করবে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি। একই সাথে আরো একটি চুরির ঘটনায় পুলিশ স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha