বাড়িরাজ্যরাজ্য বিধানসভার মুখ্য সচেতকের গাড়ির সঙ্গে সংঘর্ষ পণ্যবাহী গাড়ির

রাজ্য বিধানসভার মুখ্য সচেতকের গাড়ির সঙ্গে সংঘর্ষ পণ্যবাহী গাড়ির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। জানা গেছে, আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে বড়মুড়া পাহাড় এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়ি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়িকার গাড়িতে সজোরে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক আহত হন। পাশাপাশি বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুইজন নিরাপত্তারক্ষী এবং সিএ অল্পবিস্তর আহত হন বলে জানা যায়। ঘটনার পর স্থানীয়রা ও নিরাপত্তা কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে চম্পকনগর আউট পোস্ট পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে মুখ্য সচেতক কল্যাণী রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়ায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বড়মুড়ায় দ্রুত গতিতে আসা পিকআপ গাড়ির সঙ্গে এই ঘটনা সংঘটিত হয়েছে। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাবি করলেন তার গাড়ি এবং তার এসকটের গতি অনেক কম ছিল। কিন্তু পিকআপ গাড়ি অতিরিক্ত গতিতে থাকার কারণে তার গাড়িতে এসে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল। ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য