Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগাড়ির ধাক্কায় পা হারালো যুবক

গাড়ির ধাক্কায় পা হারালো যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : রাস্তায় উৎশৃংখল গাড়ি চালকদের জন্য মোটেও সুরক্ষিত নয় সাধারণ নাগরিক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যোগেন্দ্রনগর মহা শক্তি এলাকায় একটি মারুতি ভ্যান দ্রুত বেগে এসে এক যুবককে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যুবক। তার পা দু টুকরো হয়ে যায়।

 তার নাম নকুল ঋষি দাস। বাড়ি আড়ালিয়া পঞ্চবটি এলাকায়। দমকলকর্মীরা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মহারাজগঞ্জ স্টেশন থেকে দমকলের ইঞ্জিন ছুটে গিয়ে নকুল ঋষি দাসকে উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে। তার অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে তার পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, ঘটনার পর পুলিশ ছুটে যায় মহাশক্তি এলাকায়। অভিযুক্ত গাড়ি চালককে আটক করার চেষ্টা করছে। এলাকাবাসীর ধারণা গাড়ি চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য