Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমথার নাম না উল্লেখ করে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সান্তনা চাকমা

মথার নাম না উল্লেখ করে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সান্তনা চাকমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই  : গত রবিবার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকছায়া গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শ্রবন কর্মসূচির উপর আক্রমণ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরাসরি আঙ্গুল তোলা হয়েছে সরকারের অন্যতম শরিকদল তিপরা মথার দিকে। বুধবার সেই ঘটনাস্থল পরির্দশনে গেলেন মন্ত্রী সান্তনা চাকমা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার নেতৃত্বে বিধায়ক রামপদ জমাতিয়া সহ একটি প্রতিনিধি দল। পরে জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন তাঁরা।

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সান্তনার চাকমা জানান, এ হামলার ঘটনা কখনো মাপ করা যায় না। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মন্ত্রী নাম না উল্লেখ না করে বলেন, ভারতের জনতা পার্টি চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিতে চায়। ভারতীয় জনতা পার্টি দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল। ভারতীয় জনতা পার্টি সবসময় যে সহ্য করে যাবে সেটা সম্ভব নয়। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ অবশ্যই জানানো হবে। মন্ত্রী আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন তাদের পাশে থাকবে ভারতীয় জনতা পার্টি। যেহেতু তারা ভারতীয় জনতা পার্টিকে মন থেকে ভালবাসেন।

পাশাপাশি বিধায়ক রামপদ জমাতিয়াও একই সুরে মথার কর্মীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি এও বলেন এই এলাকার মথা দলের বিধায়ক অনিমেষ দেববর্মার সমর্থকরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন। তবে এই ঘটনার পর রাজ্যের রাজনীতিতে আবারো প্রশ্ন উঠতে শুরু করেছে আসলে শাসক দ্বন্দ্ব, নাকি অন্য কিছু ? যাই হোক ঘটনার পর পুলিশ সুষ্ঠু তদন্ত করতে মাঠে নেমেছে। যাইহোক লড়াই ময়দানে হয়তো প্রথমে কুস্তি পরে দোস্তি সেটাই আসন্ন টিটিএএডিসি নির্বাচনে উঠে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য