Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগাড়ির চাকা খুলে নিয়ে গেলো চোরের দল

গাড়ির চাকা খুলে নিয়ে গেলো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :চড়িলাম পুরানবাড়ি গ্যারেজে থেকে বোলেরো গাড়ির চাকা খুলে নিয়ে গেলো চোরের দল। বিশালগড় থানাধীন উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের অধীন পেট্রোল পাম্প সংলগ্ন চড়িলাম পুরান বাড়ি এলাকায় এক গ্যারেজ থেকে সোমবার গভীর রাতে গাড়ির চাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার দুপুরে গ্যারেজের মালিক গ্যারেজে এসে দেখতে পায় গ্যারেজে রিপেয়ারিং করতে আসা একটি বোলেরো গাড়ির থেকে চাকা খুলে নিয়ে গেছে চোরের দল। এই নিয়ে গ্যারেজে দ্বিতীয়বারে চুরি-কাণ্ড সংঘটিত করেছে চোরের দল।

 গ্যারেজের মালিক জানান, এ সমস্ত চুরির ঘটনায় বর্তমানে আতঙ্কিত গ্যারেজ ব্যবসায়ী সহ এলাকাবাসী। আগে কখনো এরকম চুরির ঘটনা সংগঠিত হয়নি গোটা এলাকায়। বর্তমানে নেশাগ্রস্ত যুবকরা এ সমস্ত চুরি কাণ্ড সংঘটিত করছে বলে সকলের ধারণা। গ্যারেজ মালিক জানান বর্তমানে নিরাপদে নেই গ্যারেজে রাখা গাড়ি। যে কোনো মুহূর্তে গাড়ির প্রয়োজনীয় পার্স খুলে নিয়ে যেতে পারে চোরের দল। এ বিষয়ে বিশালগড় থানায় একে অভিযোগ দায়ের করেন গ্যারেজে মালিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য