Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য যাত্রীবাহী গাড়ি থেকে আটক গাঁজা

যাত্রীবাহী গাড়ি থেকে আটক গাঁজা

যাত্রীবাহী গাড়ি থেকে আটক গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :মঙ্গলবার শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। এরই মধ্যে আগরতলা থেকে সাব্রুম মনুবলকুলগামী টি আর ০৭ ১২০৩ নাম্বারের বাসে তল্লাশী চালাতে গিয়ে এক যাত্রীর কথাবার্তায় সন্দেহ হয়, তারপর তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। সন্দেহজনক তল্লাশি চালিয়ে শ্যামল সরকার নামে যাত্রীর কাছ থেকে ৫ পেকেট গাঁজা উদ্ধার করা হয়। 

 জানা যায় প্রতি পেকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পরবর্তী সময় মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম পবিত্র দাস ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে গাঁজাগুলি পরিক্ষা করা হয়। সমস্ত আইনি পক্রিয়া শেষে গাঁজা সহ শ্যামল সরকার নামে যাত্রীকে গ্রেপ্তার করা হয়। শ্যামল সরকার বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার বাসিন্দা। সে এই গাঁজা গুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুম মনুর উদ্দ্যোশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। শান্তির বাজার থানার ওসি জানান এ ধরনের গাঁজা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha