Thursday, February 5, 2026
বাড়িরাজ্য২০২৬ এডিসি নির্বাচনের আগে উন্নয়ন শেষ নিঃশ্বাস ফেলছে জনজাতিদের প্রত্যন্ত এলাকায়

২০২৬ এডিসি নির্বাচনের আগে উন্নয়ন শেষ নিঃশ্বাস ফেলছে জনজাতিদের প্রত্যন্ত এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : টিপল ইঞ্জিন সরকার বিদ্যুৎ মাশুল এবং জলের মাশুল বৃদ্ধি করলেও ভুলে গেছে ঋষ্যমুখ ব্লকের কৈলাশনগর এডিসি ভিলেজের ছনখলা বাড়ি এলাকার মানুষের উন্নয়ন। ২০১৮ সালে বিজেপি -র নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং ২০২১ সালে তিপরা মথার নেতৃত্বাধীন এ ডি সি প্রশাসন পানীয় জল এবং রাস্তাঘাট প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। আজ ২০২৫ সালে দাঁড়িয়ে সরাসরি অভিযোগ তুলছে জনগণ। জানা যায়, ঋষ্যমুখ ব্লকের কৈলাশনগর এডিসি ভিলেজের ছনখলা বাড়ি এলাকার প্রায় ২৭ টি পরিবার বসবাস করে।

দীর্ঘ ৭ বছর ধরে পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আসছে এলাকার জনজাতি অংশের মানুষ। রবিবার সাংবাদিকদের ক্যামেরায় স্থানীয় এম ডি সি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার জনজাতি অংশের মানুষ। তাদের অভিযোগ, সরকার প্রতিঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। কিন্তু সেই এলাকার জনগণকে আজো পানীয় জলের জন্য ছড়া, নালা, পাতকূয়ার উপর নির্ভর করতে হচ্ছে। এলাকার জনগণ নিজেদের উদ্যোগে ছড়ার জল ধরে রাখতে কূয়া তৈরি করেছেন। বর্ষার মুরসুমে মাটি, কাদায় কূয়ার জল ঘোলাটে হয়ে যাচ্ছে। এলাকাবাসীদের অনেকের ফিল্টার কেনার ক্ষমতাটুকু নেই।

 যে জল ফিল্টার করে পান করবে। বাধ্য হয়ে দুষিত জল পান করতে হচ্ছে তাদের। ফলে জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। গত এডিসি নির্বাচনে এলাকার এমডিসি বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জয়ী হয়ে আর এলাকার খবর নিচ্ছে না বলেও অভিযোগ করছেন এলাকার মহিলা সহ সকলে। সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন। আবার ভোটের আগে দেবজিৎরা আসবেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবেন। নির্বাচনে জয়ী হলে আর কোন খবর রাখবেন না। এই সত্যটা এখন এলাকার জনগণ বুঝে গেছেন। সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে রাস্তা এবং পানীয় জলের সু বন্দোবস্ত করার। এখন দেখার বিষয় সরকার কতটা গুরুত্ব দেয় তাদের দাবি থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য