Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যএ আই ডি এস ও -র বিক্ষোভের পর ডেপুটেশন

এ আই ডি এস ও -র বিক্ষোভের পর ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : শুক্রবার পাঁচ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল এ আই ডি এস ও। ডেপুটেশনের আগে রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেন দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত সংগঠনের সভাপতি রামপ্রসাদ আচার্য বলেন, রাজ্যের সরকারী শিক্ষাব্যবস্থা দিন দিন করুণ পরিণতির দিকে যাচ্ছে। প্রায়শই রাজ্যের কোথাও না কোথাও পরিকাঠামোর অভাব, বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব, বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলির নানা সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে রাস্তায় এসে ধর্না দিতে বাধ্য হচ্ছে। গ্রাম শহর সর্বত্র শিক্ষার বেহাল দশা প্রতিদিন সামনে আসছে।

১২৫ টি সরকারী বনেদী স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সিবিএসই বোর্ডে অন্তর্ভুক্ত করে অতিরিক্ত ফি ধার্য, আচমকা নবম শ্রেণি থেকে ইংরেজী মাধ্যমে পঠনপাঠন চালু করে সাধারণ ঘরের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি আরো ২৫ টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত করার খবর প্রকাশ্যে এসেছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তাছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুল ডেভেলপমেন্ট ফি, মাইগ্রেশন চার্জ সহ আনুসঙ্গিক খরচ বাবদ প্রায় ২-৩ হাজার টাকা জোগাড় করতে পারছে না এবং ইংরেজী মাধ্যমের চাপে ছাত্র ছাত্রীরা বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করতে হিমসিম খাচ্ছে। শুধু তাই নয় এই কঠিন বাস্তবতার চাপে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ৫৮৮ টি বিদ্যালয় মাত্র ১ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। এখনও বহু স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক দেওয়া হয় নি। কোন স্কুলেই পূর্নাঙ্গ সিলেবাসের বই নেই। স্পষ্টতই সরকারী শিক্ষা ব্যবস্থা একপ্রকার ধংসের সম্মুখীন। সরকারের উদ্দেশ্যে দাবি অবিলম্বে সরকারী স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য