স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই : রাজ্য পুলিশের ওসি স্তরে বড়সড় রদবদল হয়েছে। তালিকায় রয়েছেন পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, পশ্চিম মহিলা থানা, সিধাই থানা, কাকড়াবন থানা, আমতলী থানা, কৈলাসহর থানা, রাধা কিশোর পুর থানা সহ রাজ্যের মোট ৫৪ টি থানার ওসি। উল্লেখযোগ্য পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাসকে পশ্চিম আগরতলা থানা থেকে বদলি করা হয়েছে নিকটবর্তী আমতলী থানার ওসি হিসেবে, পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জিকে বদলি করা হয়েছে কয়েকশো মিটারের মধ্যে পশ্চিম আগরতলা থানায় ওসির দায়িত্বে।
পূর্ব আগরতলা থানার ওসি করা হয়েছে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথকে। আমতলী থানার ওসি হিমাদ্রি সরকারকে বদলি করা হয়েছে সিধাই থানায় ওসির দায়িত্বে। আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসির তাপস দাসকে বদলি করা হয়েছে তেলিয়ামুড়া থানার ওসির দায়িত্বে। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসকে বদলি করা হয়েছে পশ্চিম মহিলা থানার ওসি হিসেবে। অরুন্ধতী নগর থানার ওসি বিজয় দাসকে বদলি করা হয়েছে বিশালগড় থানার ওসি হিসেবে।
কাকড়াবন থানার ওসি রাজু ভৌমিককে বদলি করা হয়েছে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি হিসেবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো আগরতলা সহ আশপাশ মহকুমার থানা গুলি মধ্যে কিছু ওসির রদবদল বিগত দিনের মতোই পার্শ্ববর্তী থানায় রাখা হয়েছে। তারা সব সময়ই মতোই উপরমহলের ফেভারিট ওসি। এই অদৃশ্য কারণ খুঁজতে দপ্তরের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। রাজ্যে অভিজ্ঞ পুলিশ অফিসার থাকার পরও কেন সেসব ওসি বরাবরই আগরতলা কিংবা আশপাশের থানাগুলির মধ্যে দায়িত্ব পালন করবে, সেটা নিয়ে প্রশ্ন দপ্তরের তৃণমূল স্তরের কর্মীদের।

