Monday, August 24, 2026
বাড়ি রাজ্য আই পি এফ টি চক্রান্তের শিকার হয়েছিল, দাবি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার

আই পি এফ টি চক্রান্তের শিকার হয়েছিল, দাবি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার

আই পি এফ টি চক্রান্তের শিকার হয়েছিল, দাবি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই : বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ২০২১ সালে এডিসি নির্বাচনের সময় আইপিএফটি চক্রান্তের শিকার হয়েছিল।

সেই জায়গা থেকে বর্তমানে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ২০২৬ সালের নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত। আসন্ন এডিসি নির্বাচনে তারা পুরোদমে লড়তে প্রস্তুত। কারণ দল থেকে যারা অন্য রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তারা এখন দলে ফিরছে। তাই আসন্ন নির্বাচনে তারা পৃথক রাজ্য তিপরাল্যান্ড এজেন্ডাকে সামনে রেখে লড়াই করতে নামবে বলে জানান। তিনি আরো বলেন রণকৌশল এখনো চূড়ান্ত হয়নি। দল সিদ্ধান্ত করবে রণ কৌশল কি হবে। এদিকে দলের সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, সরকারে আছে বলে আই পি এফ টি দাবি থেকে সরে যায়নি। কেন্দ্রের সঙ্গে পৃথক রাজ্যের দাবি নিয়ে ২০১৮ সালের পর শান্তিপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন আজকে বৈঠক থেকে চূড়ান্ত হয় আগামী দিনের কর্মসূচি সম্পর্কে। এই বৈঠকে উপস্থিত আছে দলের শাখা সংগঠনের নেতৃত্বও।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha