Thursday, February 5, 2026
বাড়িজাতীয়বিহারে এবার ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ!

বিহারে এবার ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জুলাই : বিহারে ভোটযুদ্ধ জিততে ‘খয়রাতির রাজনীতি’তে সমস্ত দলকে পিছনে ফেলছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তিনি ঘোষণা করলেন, রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। এর ফলে উপকৃত হবে রাজ্যের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন নীতীশ। এছাড়াও এদিন গরিব পারিবারগুলির জন্য সৌরশক্তি প্রকল্প ‘কুটির জ্যোতি যোজনা’ ঘোষণা করেন তিনি।


নীতীশ জানিয়েছেন ১ আ্রগস্ট থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন বিহারবাসী। সমাজমাধ্যমের পোস্টে জেডিইউ নেতা লিখেছেন, “শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।” পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী জানান, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে গরিব পরিবারগুলির বাড়িতে সৌর প্যানেল বসানোর খরচ বহন করবে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য