স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই : রাজ্যে বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে স্মার্ট মিটার বসানো হচ্ছে। ফলে বিদ্যুৎ বিল অত্যাধিক আসছে। এই অভিযোগ এনে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহাকুমাও বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে একরাশ ক্ষোভ। প্রতিদিন উদয়পুর মহকুমা বিভিন্ন জায়গা স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার গোমতী জেলার জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শিববাড়ি রোড বিদ্যুৎ নিগমের বিভাগীয় অফিসের সামনে সংঘটিত হয় বিক্ষোভ কর্মসূচি।
বক্তব্য রাখেন গোমতী জেলার জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। তিনি বলেন স্মার্ট মিটারের নামে চলছে বিদ্যুৎ ভোক্তাদের সঙ্গে প্রতারনা। স্মার্ট মিটার অবিলম্বে ভোক্তাদের বাড়িতে কিংবা দোকান বা অফিসে লাগানো চলবে না। বিদ্যুৎ মন্ত্রী যাই বলুক না কেন সবটা মিথ্যা কথা। অবিলম্বে এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। নতুবা কংগ্রেস দল জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে জানান।

